সাভারে তুরাগ নদী থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

ধামরাইয়ে বৃদ্ধের কাছে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার

পরের সংবাদ

সাভারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:২৯ অপরাহ্ণ, ২০/০৬/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

সাভারে দোলা খাতুন (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সাভার পৌর এলাকার অফদা রোডের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দোলা রাজশাহীর জেলার সদর থানার মজিবুর রহমানের মেয়ে।

সাভার মডেল থানার এসআই মাহবুবুল হক রনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মৃতদেহটি উদ্ধার করা হয়।