ধামরাই

সাভারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষণকারী গ্রেফতার।

পরের সংবাদ

ধামরাইয়ে বৃদ্ধের কাছে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৪২ অপরাহ্ণ, ২০/০৬/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

ধামরাইয়ে শারীরিক ও বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ঠান্ডু মিয়া নামে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ধামরাইয়ের পৌর এলাকার বাগনগর মহল্লায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাইয়ের দায়ের করা মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। এছাড়া ওই প্রতিবন্ধী মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আটককৃত ঠান্ডু মিয়া উপজেলার সদর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বুলু বেপারির ছেলে। সে বর্তমানে ধামরাই পৌর এলাকার বাগনগর মহল্লার আনোয়ার মিয়ার বাসার ভাড়াটিয়া।

এ বিষয়ে ধামরাই থানার এস আই শেখ কামরুল জানায়, বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী মেয়েটির বাড়ির সদস্যরা কাজের প্রয়োজনে বাহিরে গেলে পাশের বাড়ির ওই ভাড়াটিয়া ঠান্ডু মিয়া কৌশলে বাসায় ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঠান্ডু মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঠান্ডুকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।