সাভারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ জন

আগের সংবাদ

আশুলিয়ায় যুবককে হত্যার করে কূয়ায় মাটি চাপা দিয়েছে র্দুবৃত্তরা; আটক ৪

পরের সংবাদ

সাভারে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুই বখাটে

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৪০ অপরাহ্ণ, ১০/০৫/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে আতিক খান নামে এক ছাত্রলীগ কর্মীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে স্থানীয় দুই বখাটে। গুরুত্বর আহত অবস্থায় ওই ছাত্রলীগ কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মঙ্গলবার রাতে সাভারের বনগাও ইউনিয়নের নিকবাইল এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার শিকার আতিকের স্বজনরা জানান, রাতে স্থানীয় নিকবাইল বাজার থেকে বাসায় ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বখাটে জয়নাল ও সজিব অতর্কিত ভাবে পিছন থেকে দেশীয় অস্ত্র নিয়ে আতিকের উপর হামলা চালায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্ব জখম হয়। পরে আতিকের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে তাকে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এই ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের সর্বশেষ