আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ার ধামসোনায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল

পরের সংবাদ

সাভারে ইয়াবা ও গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৭:২৫ অপরাহ্ণ, ১২/০৯/২৬

ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে গত শুক্রবার সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী এবং কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার সাভার মডেল থানার আমিন বাজারের বড়দেশী পশ্চিম পাড়া এলাকার আঃ খালেকের স্ত্রী জুলিয়া আক্তার জুলি (৪২), একই এলাকার মুনসুর আলীর স্ত্রী মাফিয়া (৪৫) এবং একই থানার কাঞ্চনপুর বেদেপল্লী এলাকার সেলিমের স্ত্রী হাসি আক্তার (৩৮)।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে জানতে পারি সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি জুলিয়া আক্তার জুলিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি হাসি আক্তারকে এবং রাত সাড়ে ৯টার দিকে আমিনবাজার বড়দেশী এলাকায় অপর এক অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মাফিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি জুলিয়া ও হাসির বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে।

এই বিভাগের সর্বশেষ