আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার পক্ষে কাজ করতে ঐক্যবদ্ধ হয়েছে ছাত্রদল। এ লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করেন তারা।
এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়াকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধামসোনা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আব্দুল গফুর মিয়াকে বিজয়ী করতে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত করতে আমরা সবাই একসঙ্গে কাজ করব।
চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর মিয়া নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ায় বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে আমি নির্বাচনে এগিয়ে যেতে চাই। ধামসোনা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১নং সহসভাপতি জনি দেওয়ান, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন, আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হাবিবসহ ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর মিয়ার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।