সাভার-ধামরাইয়ে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:১৪ অপরাহ্ণ, ১৮/০৫/২৬

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, সুইচ গিয়ার চাকুসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে একই দিন ভোররাত পৌনে ৩টার দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার উত্তর বাহেরচর এলাকার মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ রমজান আলী (২১) ও মৃত ইলিয়াস মিয়ার ছেলে মোঃ আল আমিন হোসেন (৩০)। এছাড়া সাভার মডেল থানার চাপড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ হাসান আলী (২২), মোগড়াকান্দা এলাকার মোঃ আঃ হালিমের ছেলে মোঃ সম্রাট (২৩), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার উজানচর এলাকার মৃত ইসমাইলের ছেলে মোঃ ইয়াসিন মিয়া (২৭), সাভারের বনপুকুর বউবাজার এলাকার ওছিকুল শেখের ছেলে মোঃ মাহিন শেখ (২০) এবং বাহিরচর এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে সাইফুল ওরফে ডন সাব্বির (২৫)।

ডিবি পুলিশ জানায়, সোমবার ভোররাত ২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই মতিউর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল সাভারের আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থানকালে ৭জন পেশাদার ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ২টি লোহার তৈরি ধারালো চাপাতি, ২টি ধারালো সুইচ গিয়ার চাকু, ১টি লোহার তৈরি ধারালো কাটার, ১টি ধারালো ছোরা এবং ১টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ