সাভারে ডায়াগনস্টিক সেন্টার ভবনে আগুন

আগের সংবাদ

সাভারে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার!

পরের সংবাদ

চলন্ত বাসের জানালা দিয়ে মোবাইল ছিনতাই, পালানোর আগেই ডিবির ফাঁদে ধরা

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১২:৫৯ অপরাহ্ণ, ২৮/১১/২৫

ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে এক সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত বাসের জানালা দিয়ে মোবাইল ছিনতাই করে পালানোর সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রতন মিয়া (৩৭) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কলমাইদ এলাকার মোঃ লাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে সাভারের কোর্টবাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

ডিবি পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারী চক্র সক্রিয় অবস্থানে রয়েছে। পরে উক্ত স্থানে চলন্ত বাসের জানালা দিয়ে মোবাইল ছিনতাই করে পালানোর সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রতন দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত রতনের বিরুদ্ধে সাভার থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।