চলন্ত বাসের জানালা দিয়ে মোবাইল ছিনতাই, পালানোর আগেই ডিবির ফাঁদে ধরা

আগের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

সাভারে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার!

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১:৫৯ অপরাহ্ণ, ২৯/১১/২৫

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার উথুলি এলাকার মৃত আঃ ওয়াহাবের ছেলে মোঃ সোহরাব (৪১) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার শান্তিনগর হারবাং এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (২৪)। সোহরাব সাভারের উত্তরপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভার রেডিও কলোনী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত স্থান থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের কার্যক্রম  প্রক্রিয়াধীন রয়েছে।