ধামরাই

পাবনায় বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াতের এমপি প্রার্থীসহ আহত শতাধিক

আগের সংবাদ

সাভারে ডায়াগনস্টিক সেন্টার ভবনে আগুন

পরের সংবাদ

ধামরাইয়ে পার্কিং করে রাখা যাত্রীবাহী বাসে আগুন

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১১:২৩ পূর্বাহ্ণ, ২৮/১১/২৫

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে রাতের অন্ধকারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত প্রায় ১২টার পর, ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুয়াপুর-খড়ারচর সড়কের পাশে মালিক আবুল কালাম রাতে বাসটি পার্কিং করে বাড়িতে চলে যান। দিনগত রাত সোয়া ১২টার দিকে আকস্মিক আগুনের শিখা দেখা গেলে এলাকাবাসী ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিভে যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয়রা আগেই আগুন নিভিয়ে ফেলেন। পরিস্থিতি দেখে মনে হয়েছে—কেউ বাসে আগুন লাগিয়ে থাকতে পারে। আগেই নিয়ন্ত্রণে চলে আসায় পরে আমরা ফিরে আসি।

ধামরাই থানার এসআই পরিমল সূত্রধর জানায়,
রাত ১২টার দিকে সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে পার্কিং করা বাসটিতে আগুন লাগে। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসের আসন ও কাচ আগুনে পুড়ে গেছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।