অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে ২০০ জনকে নিয়োগ দিবে

আগের সংবাদ

নাটোরে ৫ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা ভুয়া এনএসআই

পরের সংবাদ

ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের ৫০ বছর ধরে শক্তিশালী সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:১৩ অপরাহ্ণ, ০৪/০৮/২৫

ডেনমার্ক সরকারের সাথে বাংলাদেশ সরকারের পঞ্চাশ বছর ধরে শক্তিশালী সম্পর্ক বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রি. মোলার।

সোমবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ড্যান ফুডস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রি. মোলার।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে আমাদের সর্ম্পক অনেক গভীর দ্বিপাক্ষিক বাণিজ্য সর্ম্পক জোরদার করা হয়েছে এই সম্পর্ক সবসময় অটুত থাকবে জানিয়ে তিনি আরও বলেন,আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মান বজায় রেখে ড্যান কেক তৈরি হচ্ছে ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে খাদ্য ও ভোক্তা পণ্য খাতে দৃঢ্ অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে তাই অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি নিরাপদ টেকসই উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সহয়তা করবে বলেও বলেন তিনি।

এসময় তিনি কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় ড্যান ফুডস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম, চিফ পিপল এন্ড রেগুলেটরি অ্যাফেয়াস অফিসার গোলাম হাবিব, ড্যান ফুডস লিমিটেডের হেড অফ মার্কেটিং শহীদ বিন সারওয়ার,হেড অফ প্লান্ট অপারেশন তৌফিক হাবিব, হেড অফ ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস মোহাম্মদ জোনায়েদ খান চৌধুরী, সিনিয়র ম্যানেজার এইচ আর এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স মোহাম্মদ খালেদ হোসেন, ম্যানেজার ব্রান্ড এন্ডর চ্যানেল ডেভেলপমেন্ট আল আসিফ খান, হেড অফ প্রডাকশন নাসির উদ্দিনসহ ডেনমার্ক দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।