বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

আগের সংবাদ

বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ২৭, বেশিরভাগই শিশু

পরের সংবাদ

সাভারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:০৩ পূর্বাহ্ণ, ২২/০৭/২৫

সাভারে অভিযান চালিয়ে বিপ্লব হাসান (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি)। এ সময় তার নিকট থেকে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (২১ জুলাই) রাতে সাভারের রাজাশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বিপ্লব হাসান (২৮) জামালপুর জেলার মেলান্দহ থানার কাঁজাইকাটা এলাকার খায়রুল ইসলামের ছেলে। সে সাভারের রাজাশন এলাকার পালোয়ান পাড়া রাজু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের রাজাশন এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তারা নিকট থেকে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পর তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।