নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

আগের সংবাদ

দুর্বৃত্তদের দাপট বাড়ছে, দায়িত্ব হারালেন আশুলিয়ার ওসি!

পরের সংবাদ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৭:৪২ অপরাহ্ণ, ২৩/০২/২৫

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বছরের শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। স্থানীয় ও প্রতিবেশীরাই আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার দূর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মন্ডলের মালিকানাধীন দোতলা ভাড়া বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধরা হলেন- মো. জাহাঙ্গীর (৪০), বিউটি বেগম (৩৫) ও তাদের মেয়ে তানহা (৫)।

জাহাঙ্গীর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ কারখানা ও তার স্ত্রী বিউটি পিকার্ড বাংলাদেশ লিমিটেড নামে একটি চামড়াজাত পণ্য কারখানায় চাকরি করেন।

স্থানীয়রা জানান, সকালে রান্নার উদ্দেশ্যে চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্বামী, স্ত্রীসহ তাদের কন্যা সন্তান দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।

প্রতিবেশী হাবিব বলেন, সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ ঘটনা ঘটে। ঘরের কিছু জিনিসপত্র আগুনে পুড়েছে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে। বিস্ফোরণে তাদের ঘরের জ্বানালাও বেঁকে গেছে। তিন জনই দগ্ধ তাদের মধ্যে শিশুটিই বেশি দগ্ধ হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধদের মধ্যে বিউটির শরীরের ৩৩ শতাংশ, জাহাঙ্গীরের ৯১ শতাংশ ও শিশু তোহার ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই চিকিৎসক।

এই বিভাগের সর্বশেষ