আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

আগের সংবাদ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

পরের সংবাদ

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৭:০৬ অপরাহ্ণ, ২৩/০২/২৫

সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। এ সময় তার স্ত্রী ও মা হামলাকারীদের আঘাতে আহত হন। পরে তাদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিনেতার নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজাদ তার মা ও স্ত্রীকে নিয়ে জিরাবো এলাকায় বসবাস করতেন। রাত সাড়ে ৩টার দিকে দুইজন দুর্বৃত্ত রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। বিষয়টি বুঝতে পেরে আজাদ ও তার স্ত্রী নিচে নামলে দুর্বৃত্তরা তার দুই পায়ে তিন রাউন্ড গুলি করে।

এ সময় আজাদের মা ও স্ত্রী বাধা দিতে গেলে দুর্বৃত্তরা রান্নার কড়াই দিয়ে তার স্ত্রীকে মাথায় গুরুতর আঘাত করে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, বাসার কোনো মূল্যবান জিনিস খোয়া যায়নি, এটি ডাকাতি, নাকি অন্য কোনও উদ্দেশ্য প্রণোদিত হামলা, তা এখনও স্পষ্ট না। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে এবং তদন্ত চলছে।