আশুলিয়া হত্যা মামলার তিন আসামিসহ ৯ জনকে আদালতে প্রেরণ

আগের সংবাদ

আশুলিয়ায় ৬ ডাকাত গ্রেপ্তার, ডাকাতির ট্রাকসহ ৭টি গরু উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় সাংবাদিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১২:৪৫ পূর্বাহ্ণ, ২৯/১০/২৪

আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সচেতনতা বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৫টায় আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ের শুরুতে ওসি আবু বকর বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক যদি একসাথে কাজ করেন, তবে সমাজে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং চাঁদাবাজির মতো অপরাধ কমানো সম্ভব। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক খোকা মোহাম্মদ চৌধুরী বলেন, পুলিশ এবং সাংবাদিক উভয়ই একে অপরের সহায়ক। তারা যদি দেশের উন্নয়ন ও জনসেবায় কাজ করেন, তবে এর সুফল সকলের জন্যেই হবে। সাংবাদিকদের কাছে অস্ত্র নেই, তবে তাদের হাতে একটি কলম রয়েছে, যা ২৪ ঘণ্টা মানুষের সেবায় নিয়োজিত থাকে।

সভায় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সদস্য সচিব সোহেল রানা, যিনি নবাগত ওসিকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা, যেমন এখন টেলিভিশনের হুমায়ুন কবির, দেশ টেলিভিশনের শাহিন আহমেদ, এবং অন্যান্য সাংবাদিকরা।