টিকটকের মাধ্যমে প্রেম অতঃপর ধর্ষণ

আগের সংবাদ

গোয়ালন্দ পাক দরবার শরিফ: মিথ্যা গুজবের তীব্র প্রতিবাদ

পরের সংবাদ

আশুলিয়ায় শপিংমলে চুরি : মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৯:৩১ অপরাহ্ণ, ১৫/০৯/২৪

আশুলিয়ার নবীনগরের একটি শপিংমল থেকে চুরি যাওয়া তিনটি ডাটা তথ্য প্রসেসিং ইউনিট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাড়ির ইনচার্জ অলক কুমার দে (পিপিএম) জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গার আলমনগর থানার বলেস্বর গ্রামের মোহাম্মদ কামরুল হোসেন (২৩) এবং মানিকগঞ্জের দৌলতপুর থানার বাচামারা ইউনিয়নের রোকন উদ্দিন (৩০)।

পুলিশের তথ্য মতে, শপিংমলের সিসিটিভি ক্যামেরার অপারেটর নামাজ পড়তে গেলে কামরুল ইসলাম নামে এক ব্যক্তি সুযোগ নিয়ে সিসিটিভি রুমে প্রবেশ করে। এরপর সে ফায়ার কন্ট্রোল বক্সের ৪,৫০,০০০ টাকার তিনটি ডাটা ইউনিট চুরি করে নেয়। এ ঘটনায় শুক্রবার আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গাজীপুরের টঙ্গী ও চুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করে।

স্মৃতিসৌধ ফাড়ির ইনচার্জ অলক কুমার দে জানান, অভিযুক্তদের পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সৃতিসৌধ ফাড়ির ইনচার্জ অলক কুমার দে পিপিএম বলেন  তাদেরকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে,সেই সাথে তাকে আদালতে প্ররন করা হয়েছে। চুরি হওয়া মালামাল নিয়ে আসা হয়েছে।