সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়া মোহাম্মদ নবি এবার জায়গা হারালেন। দলেও নবি ছাড়াও বাদ পড়াদের মধ্যে রয়েছেন কাইস আহমেদ, দারউইস রাসুলি, মোহাম্মদ সেলিম এবং উসমান ঘানি। টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ৭ ক্রিকেটার আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দলে জায়গা পাননি তারা। প্রথমবারের মতো ২০ ওভারের ক্রিকেটে ডাক পেয়েছেন ব্যাটার রহমত শাহ্ এবং রিস্ট স্পিনার জাহির খান।
এসিবির চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেছেন, আমরা কোনো দলকে হালকাভাবে নেই না। সবসময় যেকোনো ইভেন্টের জন্য স্কোয়াডকে পুরোপুরি প্রস্তুত করার মানসিকতা রাখি। দলটি সিরিজকে সামনে রেখে প্রস্তুত হওয়ার জন্য প্রায় ১০ দিন ধরে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে।
আমিরাত ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে পাঁচ বছরের চুক্তির অংশ তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি। (১৬ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে শুরু হবে। আবুধাবিতে হবে সব খেলা।
আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আফসার জাজাই, আজমাতুল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাভিন-উল-হক, নিজাত মাসুদ, নূর আহমদ, রহমত শাহ, শারাফুদ্দিন আশরাফ, জাহির খান।