আফগান টি-টুয়েন্টি দল থেকে বাদ পরলেন নবি

আগের সংবাদ

অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

পরের সংবাদ

পাঠানের গানে বিরাটের নাচ, নেট দুনিয়ায় ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশিত :৮:১৭ অপরাহ্ণ, ১৫/০২/২৩

মাঠে দাঁড়িয়ে নিজের দলের অন্যান্যদের সঙ্গে কথা বলার মাঝেই শাহরুখের ‘পাঠান’ সিনেমার ‘ঝুমে জো পাঠান’ গানের তালে নৃত্য শুরু করেন বিরাট কোহলি। এই ভিডিও খুব অল্প সময়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুইটারে ছড়িয়ে পড়া সেই ভিডিও শেয়ার করে এক ভক্ত তা কিং খানকে মেনশন করেছেন।

পাশাপাশি ‘আস্ক শাহরুখ’ সেশনে বিরাট কোহলির নাচের ভিডিও দেখিয়ে বলিউড বাদশার অভিমত জানতে চেয়েছেন এক ভক্ত। শাহরুখ এতে কিছুটা রম্য করে লিখেছেন, ‘তারা আমার চেয়ে ভালো নাচছেন। রবীন্দ্র জাদেজার কাছে শিখতে হবে!’ শাহরুখের এমন মন্তব্যে বোঝা যাচ্ছে, তিনি কোহলির নৃত্যে বেশ মুগ্ধ হয়েছেন।

শাহরুখের এমন জবাবের সাথে সাথে মন্তব্যটি প্রায় ৪৪ হাজার মানুষ দেখেছেন। শুধু তা-ই নয় এতে লাইক দিয়েছেন ৪,২০০ জনের বেশি।

উল্লেখ্য, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। এখনও সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে।