হাইপারসনিক মিসাইল দিয়ে ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা রাশিয়ার

আগের সংবাদ

এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

পরের সংবাদ

আইপিএলের মক নিলামে সাড়ে ৩ কোটি রুপিতে দল পেলেন মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:৪৩ অপরাহ্ণ, ১৩/১২/২৫

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। তার আগে একটি মক নিলামের আয়োজন করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সাবেক এই স্পিনারের মক অকশানে চড়া দামে বিক্রি হয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।

অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই মক নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এই বাঁহাতি পেসারকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করে চেন্নাই ও বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় বেঙ্গালুরু।

আইপিএলের মূল নিলামেও মোস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি। এবারের নিলামে মোস্তাফিজ ছাড়াও আছেন আরও ৬ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।