আশুলিয়ায় টাপেন্টাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

মাঠের দুর্ঘটনা মোকাবিলায় বিকেএসপিতে বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ সম্পন্ন

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৬:৫১ অপরাহ্ণ, ১৮/০৬/২৬

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং’ শীর্ষক কর্মশালা সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেএসপিতে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ।

তিন দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে ক্রীড়া চিকিৎসা, আঘাত প্রতিরোধ, পুনর্বাসন ব্যবস্থাপনা এবং বেসিক লাইফ সাপোর্টের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। এতে ঢাকা বিকেএসপি ও আঞ্চলিক কেন্দ্রসমূহসহ দেশের ১৬টি প্রতিষ্ঠানের মোট ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান এবং সেমিনারের অর্গানাইজিং সেক্রেটারি আবু তারেক।

প্রধান অতিথির বক্তব্যে বিকেএসপির মহাপরিচালক বলেন, আধুনিক ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে ক্রীড়া চিকিৎসা, পুনর্বাসন এবং জরুরি স্বাস্থ্যসেবার গুরুত্ব ক্রমেই বাড়ছে। মাঠ পর্যায়ে দুর্ঘটনা বা আকস্মিক শারীরিক জটিলতা মোকাবিলায় বেসিক লাইফ সাপোর্ট বিষয়ক জ্ঞান ও দক্ষতা থাকা অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্ট এবং ক্রীড়া-সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। ক্রীড়াক্ষেত্রে এর গুরুত্ব বিবেচনা করে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির পরিধি ও সময়সীমা আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।