আশুলিয়ায় পাম্পে 'হট্টগোল, ভাঙচুর'

আগের সংবাদ

সাভারে পিকাপভ্যান উদ্ধারসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

পরের সংবাদ

বাসাবাড়িতে হামলা-ভাংচুর, মেম্বার সহ গ্রেফতার ৮

নিউজ ডেস্ক

প্রকাশিত :১:২৮ অপরাহ্ণ, ১০/০৮/২২

সাভারের আশুলিয়ার কুড়গাও এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বাড়িতে ইউপি সদস্য সোহাগ এর নেতৃত্বে হামলা-ভাংচুরসহ লুটপাট করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ইউপি সদস্য সহ আট জনকে গ্রেফতার করছে আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৯ আগষ্ট) রাত ৮ টার দিকে আশুলিয়া নিরিবিলি মুক্তধারা এলাকার আবদুল জলিলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলো-তাওহীদ সরদার (১৮), তামান্না সরদার (১৭), তুহিন (৩০) ও তাদের মা বকুল বেগম (৪০)।

আসামিরা হলো- পাথালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিউল আলম সোহাগ, রবিউল, তুহিন, ফাহিম, হাবিব, রনিসহ আরো ১০ জন।

অভিযোগ সুত্রে যানা যায়, গত কাল রাত ৮ টার দিকে আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা এলাকার একটি খেলার মাঠে তৌহিদ ও শাওন নামের দুই বন্ধু বসে ছিল, এ সময় ফাহিম সহ আর ১০ থেকে ১৫ জন যুবকের সাথে তৌহিদ ও শাওনের সাথে বাক বিতন্ডা হয়।এক পর্যায়ে ফাহিম দেশিও অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। পড়ে ফাহিমকে আটকিয়ে বাড়ি নিয়ে যায় তাওহীদের লোকজন। বিষয়টি মেম্বার সোহাগ জানতে পেড়ে প্রায় ২০০ শত লোক নিয়ে মেম্বারের নেতৃত্বে তাওহীদের বাড়িতে হামলা চালায়, এতে তাওহীদের মা-বোনসহ আহত হয়। এদিকে তাওহীদের অবস্থা আশঙ্কা জনক হলে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালের ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ প্রধান বলেন, মেম্বারসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে আসামিদের আদালতে পাঠানো হয়েছে৷

এই বিভাগের সর্বশেষ