সাভারের আশুলিয়ার ঐতিহ্যবাহী গরুর হাট বগাবাড়ি বাজারের হাট। দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর ধরে এই হাটটি এখানে হয়ে থাকে। আগে সাপ্তাহিক হাট বসলেও এখন বছরে এক বার এই হাট বসে। আশুলিয়ার এই হাটটি শিল্পাঞ্চল হাওয়ায় সাধারণত ঈদের দুই দিন আগে এ হাটের বেচা কেনা শুরু হয়। কেননা এখানে বেশিরভাগ মানুষই ভাড়া বাসায় বসবাস করে আসছে। তাই ইচ্ছা থাকলেও শখের গরুটি আগে কোনভাবেই ক্রয় করতে পারে না।
গতকাল বুধবার (৬ জুলাই) রাতে হাটে গেলে দেখা যায় ক্রেতা শুন্য হাটের এক যায়গায় দেখা যায় মানুষের জটলা। জটলা ভেঙ্গে সামনে যেতে চোখে পড়লো এক কালো পাহার।
ফ্রিজিয়ান জাতের এই কালো পাহাড় নিয়ে এসেছেন জাকির খান। কথা হয় জাকির খানের সাথে, সে তার কালো পাহাড়ের নাম দিয়েছেন বিমান। বিমান এসেছেন গাজীপুর কালিয়াকৈর মেদিয়া আশুলায় থেকে। জাকির খান সারে চার বছর ধরে বিমানকে লালন পালন করছেন। বিমানের ওজন ১৮০০ কেজি, লম্বায় ১৩ ফুট আর উচ্চতায় ৬ ফুট ২ ইঞ্চি। জাকির খান পেলেনের দাম হাঁকছেন ১৫ লক্ষ টাকা। তবে ক্রেতা পেলে দাম কিছুটা কম হলেও বিমানকে ছেড়ে দেবে।
দিন মোহাম্মদ নামের এক ব্যক্তি বলেন, আমি ছোট কাল থেকে এই হাট থেকে গরু কিনে কুরবানির দেয়। বগাবাড়ি বাজারে এত বড় গরু এর আগে কখনো দেখেনি।