ছাত্রের হাতে শিক্ষক হত্যার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ

আগের সংবাদ

কঠোর হুঁশিয়ারি দিয়ে বৃহৎ আন্দোলনের ডাক শিক্ষক-শিক্ষার্থীদের

পরের সংবাদ

শিক্ষক উৎপল হত্যায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা গ্রেফতার

নেছার উদ্দিন খান

প্রকাশিত :১২:৫৯ অপরাহ্ণ, ২৯/০৬/২২

সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্তের বাবা উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষক হত্যাকান্ডের ঘটনায় আসামি আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। পরে সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। মামলার প্রধান আসামি জিতুকেও গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে।

উল্লেখ্য, গত শনিবার কলেজ প্রাঙ্গণে মেয়েদের ক্রিকেট খেলার সময় দশম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে জখম করে। পরদিন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। একই দিন নিহতের বড় ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • আরও পড়ুন
  • লেখকের অন্যান্য লেখা
এই বিভাগের সর্বশেষ