স্টুডেন্ট ভাড়া নিয়ে শিক্ষার্থীদের মারধর, বিচার চেয়ে থানায় অবস্থান

আগের সংবাদ

আগুনে পুড়লো রেস্তোরাঁসহ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা

পরের সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন সাংবাদিক জাহিদ

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত :৪:৩৬ অপরাহ্ণ, ০৫/০৪/২২

 

লিবিয়ায় নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকেলে এসব জানান সাংবাদিক জাহিদুর রহমান।

দুপুর ১টায় ইস্তাম্বুল থেকে টার্কিস এয়ারলাইন্সে বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে তার স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা তাকে সাভারের বাসায় নিয়ে আসেন।

তিন দিন আগে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লিবিয়া থেকে থেকে ইস্তাম্বুল পৌঁছান সাংবাদিক জাহিদ।
সাংবাদিক জাহিদুর রহমান বলেন, তিন দিন আগেই লিবিয়া থেকে আমি ইস্তাম্বুল পৌছেছি। সেখান থেকে গতরাতে টার্কিস এয়ারলাইনসে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দেই। আজ দুপুর ১টায় দেশের এসেছি। পরে এয়ারপোর্ট থেকে সাভারের বাসায়। তবে দেশে ফিরলেও আমি ট্রমার মধ্যে আছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ দূতাবাসকে। এছাড়া আমার জন্য যারা দোয়া করেছেন এবং দুঃসময়ে আমার পরিবারের পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা রইলো।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, সাংবাদিক জাহিদ লিবিয়াতে বিনা অনুমতিতে ছবি তোলায় সেখানকার আইন অনুযায়ী আটক হয়েছিলেন। লিবিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পরে বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যস্থতায় লিবিয়া সরকার তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে।
ভ্রমণের উদ্দেশ্যে গত ৩ মার্চ সাভারের শিমুলতলা নিজ বাড়ি থেকে যুক্তরাজ্যে যান জাহিদ। সেখান থেকে তিনি লিবিয়ায় আসেন। পরে পরিবার জানায়, ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তাকে অপহরণ করা হয়। তখন তার সঙ্গে ছিলেন প্রকৌশলী সাইফুল ইসলাম ও গাড়িচালক মোহাম্মদ খালেদ।

 

এই বিভাগের সর্বশেষ