লিবিয়া থেকে দেশে ফিরেছেন সাংবাদিক জাহিদ

আগের সংবাদ

গ্যাস সংকট সমাধানে শ্রমিক সংগঠনের মানববন্ধন

পরের সংবাদ

আগুনে পুড়লো রেস্তোরাঁসহ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা

নেছার উদ্দিন খান

প্রকাশিত :১১:৩১ পূর্বাহ্ণ, ০৭/০৪/২২

সাভারের আশুলিয়ায় একটি টিন সেড মার্কেটে আগুন লেগে রেস্তোরাঁসহ প্রায় ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি মালিকদের।

বুধবার (০৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় রমজান আলী মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘটনা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, গভীর রাতে হটাৎ টিন সেড মার্কেটে আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসকে ফোন দিলে দ্রুত চলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হাজী আব্দুল মালেক খানের রুপসা হোটেল, নিউ টাঙ্গাইল এন্ড পোড়াবাড়ি সুইট মিট, রাসেদ কনফ্রেকসনারীসহ আরও দুইটি দোকান পুড়ে গেছে।

হাজী আবদুল মালেক খান বলেন,রাতে যখন আগুন লাগছে তখন সবার দোকান বন্ধ ছিল। আমার রেস্টুরেন্টেটি পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ যানতে চাইলে তিনি বলেন আমার ১০ থেকে ১২ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। পাশের মিষ্টির দোকান থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, বাইপাইল এলাকায় একটি রেস্তোরাঁসহ পাঁচটি দোকানে আগুন লাগে। আমাদের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আর ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লাখ টাকা টাকা হতে পারে যেহতু হেটেলসহ দোকান ছিলো।