আশুলিয়ায় রেজি আহম্মেদ (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকার মোস্তফার মালিকানাধীন ভাড়াবাসার একটি কক্ষ থেকে ওই নারীর মরাদেহ উদ্ধার করা হয়।
নিহত রেজি রংপুর সদর উপজেলার মৃত লিটন আহম্মেদের স্ত্রী। তিনি আশুলিয়ার বাড়া বাসায় থেকে সেলাইয়ের কাজ করতেন বলে জানা যায়।
পুলিশ জানায়, তিনি ঋণ জনিত কারণে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারণ উনার ১৪-১৫ লাখ টাকা ঋণ আছে। এরআগেও তিনি একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারাকে খবর দেওয়া হয়েছে।