আশুলিয়ায় তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০২ এপ্রিল) রাত ৯ টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, সন্ধ্যায় আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার তুরাগ নদীতে যুবকের মরদেহ ভাসমান দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল-মামুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।