আশুলিয়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

আগের সংবাদ

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পরের সংবাদ

সাভারে স্ত্রীর মর্যাদার দাবিতে শশুর বাড়িতে অনশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:২১ অপরাহ্ণ, ২২/১১/২০
সাভারে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী সাগরের বাড়ির সামনে অনশন করছে শান্তা (২৩) ইসলাম নামের এক নববধূ।
গত দুইদিন যাবৎ সাভার পৌর এলাকার গেন্ডা সচিব রোডের নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে সেই বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। শান্তার কাছে বিবাহ নিবন্ধনসহ সকল কাগজ পত্র রয়েছে।
শান্তা ইসলাম যশোর জিকারগাছর খলিফা পাড়ার আবুল ইসলামের মেয়ে৷
শান্তা ইসলাম জানান, ফেইসবুকের মাধ্যমে দুজনের পরিচয়ের কিছু দিন পর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ১৬ সেপ্টেম্বর বিয়ে হয় শান্তা ও সাগরের। এর ভেতর নানা সময় শান্তার গ্রামের বাড়ি থেকে শশুড় বাড়িতে ২ লাখ টাকা নিয়ে এসেছে। এখন তার শশুর বাড়ির লোকজন তাকে মেনে নিতে চাচ্ছেনা বলে জানান তিনি। তাই তিনি গত দুই দিন ধরে এই বাড়ির সামেন বসে অনশন করছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি দুদিন যাবৎ এখানে না খেয়ে রয়েছি। অথেচ কোথাও থেকে কোনো সহয়তা পেলাম না।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো কর্মকার্তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
এই বিভাগের সর্বশেষ