আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের পদ হতে সাইফুল ইসলাম সিকদারকে অব্যাহতি

আগের সংবাদ

আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পরের সংবাদ

সাভারে লাইসেন্স বিহীন আইপি টিভি চালানোর অভিযোগে আটক ৪

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:২৫ পূর্বাহ্ণ, ০৬/০৯/২০

সাভারে নিউজটিভিবাংলা নামে একটি ভুয়া আইপি টিভি খুলে সাংবাদিক নিয়োগের নামে টাকা হাতিয়ে নেয়াসহ প্রতারণার অভিযোগে চ্যানেলটির প্রধান প্রতারক দিদারুল ইসলাম দিদারসহ মোট ৪ জনকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি দল। এ সময় তার ব্যবহৃত অফিসে তল্লাশী চালিয়ে প্রতারণার ৯০ হাজার টাকা, ইয়াবা, বিদেশী মদও পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে সাভারের হেমায়েতপুর মোল্লা মার্কেটের তৃতীয় তলায় ওই ভুয়া আইপি টিভি চ্যানেলের অফিস থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো: দিদারুল ইসলাম দিদার, ওয়াশিম হোসেন, আসমা রিতু ও মাহাবুবা বেগম।

র‌্যাব-৪ এর মিরপুর ক্যাম্পের সিনিয়র এএসপি উনু মং জানান, দীর্ঘ দিন ধরে প্রতারক দিদার ও তার সহযোগীরা সাভারের হেমায়েতপুরে একটি অফিস ভাড়া নিয়ে সাংবাদিকতার নামে জিম্মী করে চাঁদাবাজি ও মানুষের সাথে নানা ভাবে প্রতারণা করে আসছিল। শুধু তাই নয়, চক্রটি দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ’য়া আইপি টিভি চ্যানেল নিউজটিভিবাংলার অফিসে অভিযান পরিচালন করা হয়। অভিযান চলাকালীন সময় বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় প্রতারক দিদারসহ ৪ জনকে আটক করা হয়। এসময় অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু ইয়াবা ও বিদেশী মদ পাওয়া যায়। পাশাপাশি জব্দ করা হয় অফিসে ব্যবহৃত কম্পিউটার, মনিটর ও ল্যাপটপ।

আটকদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে র‌্যাব।