ঢাকা জেলার সাভার উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা। এদিকে বর্তমান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ প্রতিযােগিতা কমিশনের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে ।
মঙ্গলবার ( ২১ জুলাই ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
উল্লেখ্য , সাভার উপজেলায় নারী নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রথম যোগদান করতে যাচ্ছেন তিনি। শামীম আরা নীপা ২৯ তম ব্যাচের ক্যাডার বলে জানা গেছে ।