মসজিদের ইমামকে জুতার মালা পরিয়ে ঘোরালেন চেয়ারম্যান

আগের সংবাদ

ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

পরের সংবাদ

করোনায় রানা প্লাজার মালিকের মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:১০ অপরাহ্ণ, ০৪/০৬/২০

সাভারে করোনায় আক্রান্ত হয়ে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে  সোমবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, তিনি করোনা পজিটিভ।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, নিহত আব্দুল খালেক করোনায় আক্রান্ত ছিলো বলে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। ওই ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি আব্দুল খালেক দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন।

এই বিভাগের সর্বশেষ