ধামরাই

আশুলিয়ায় ঝুঁটের গোডাউনে আগুন

আগের সংবাদ

আশ্বাসে বিজিএমইএ'র ভবন ছাড়লো আশুলিয়ার বিক্ষুব্ধ শ্রমিকরা

পরের সংবাদ

ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় ৪ দাখিল পরীক্ষার্থী আহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:১৬ অপরাহ্ণ, ১৬/০২/২০

নিজস্ব প্রতিবেদক, ধামরাই:

ঢাকার ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় উপজেলার সুলধন দারুল ইসলাম দাখিল মাদরাসার ৪ দাখিল পরীক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় কালামপুর এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- মুক্তা, আখি, আবেদা ও তানিয়া।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে সুলধন মাদরাসা থেকে শরিফবাগ পরীক্ষা কেন্দ্রে আসার পথে কালামপুরে তাদের বহনকারী লেগুনার সাথে মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগলে ৪ পরীক্ষার্থী গুরুতর আহত হয়। পরে আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরীক্ষায় অংগ্রহন করেন।
এ ব্যাপারে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা জানান, দূর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসার পর মেডিকেল টিম সহ শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে তাদের উন্নত চিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।