সাভারে আবু তালেব (৪৫) নামে এক ইউপি সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৪)।
শুক্রবার রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ এর এ.এস.পি সাগর দীপা বিশ্বাস তাকে আটক করে।
আটক আবু তালেব কাউন্দিয়া সাদারবাড়ি এলাকার মৃত গেদু মিয়ার ছেলে। সে কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য।
র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কাউন্দিয়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি অবৈধ আগ্নেয় অস্ত্র, গুলি ও গুলির খোসাসহ তাকে আটক করা হয়।
রাতে আটক ইউপি সদস্য’র বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের শেষে হস্তান্তর করা বলেও জানান তিনি।