আশুলিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক অধ্যক্ষসহ ২ জনের বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

আশুলিয়ায় ছিনতাইকারীর হামলায় আহত যুবকের মৃত্যু

পরের সংবাদ

মাদক উদ্ধারে ঢাকা জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন আব্দুল আজিজ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৩২ অপরাহ্ণ, ১২/১০/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

ঢাকা জেলা পুলিশ প্রতি মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন। সেই ধারাবাহিকতায় ঢাকা জেলা থেকে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ ভূমিকা পালন করায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল আজিজকে সেপ্টেম্বর মাসের সেরা মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ঢাকা জেলায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।

গত বৃহস্পতিবার সকালে ঢাকার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্সে ঢাকা জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম (সেবা) পিপিএম।

এর আগেও তিনবার বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও জেলায় সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন

পুরস্কারে ভূষিত হয়ে এসআই আব্দুল আজিজ বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছেন জেলার পুলিশ সদস্যরা। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসে তিনি জেলায় সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করেন। তাকে জেলার শ্রেষ্ঠ এই পুরস্কারে ভূষিত করায় তিনি পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই সম্মাননা ভবিষ্যতেও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন সহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনতে আরো বেশি অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুম আহমেদ ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার নাসিম রনি, সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) তাহমিদুল ইসলাম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম সহ সিনিয়র পুলিশ কর্মকর্তাগণ।

এই বিভাগের সর্বশেষ