সাভারে নারীর ৬ টুকরা লাশ উদ্ধার

আগের সংবাদ

সাভারে চুরি যাওয়া অনন্ত জলিলের অর্ধেক টাকা উদ্ধার

পরের সংবাদ

সাভারে দেহ ব্যবসায়ীসহ আটক ৫

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৫২ অপরাহ্ণ, ১৬/০৭/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে ফ্ল্যাট ভাড়া নিয়ে দেহ ব্যবসা পরিচালনা করার অভিযোগে তিন ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। দেহ ব্যবসায় জড়িতদের হাতেনাকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা আনন্দপুরের একটি তিনতলা বিশিষ্ট বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন- দেহ ব্যবসা পরিচালনার সাথে জড়িত খুলনা জেলার খালিশপুরের জামাল উদ্দিন শেখ (৬৫), তার স্ত্রী কিশোরগঞ্জ জেলার সদর থানার আমেনা বেগম (৩৫) এবং পতিতা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কল্যাণপুর মহল্লার আয়েশা (২২)।

এছাড়া পাবনা জেলার আতাইকুলা থানার পাহাড়পুর এলাকার মো. আব্দুল গফুর ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শামিম নামে দুই খোদ্দেরকেও আটক করে পুলিশ।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে দেহ ব্যবসার সাথে জড়িত দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।