নিজস্ব প্রতিবেদক, সাভার:
সাভারের পল্লীবিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
সোমবার সকালে উপজেলার আমিনবাজার ইউনিয়নে অনুষ্ঠিত এ কর্মসূচীতে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও কয়েক’শ ভুক্তভোগী গ্রাহক অংশ নেন।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপানের পর থেকে বাড়তি বিল গুনতে হচ্ছে সবাইকে। এছাড়াও অতিরিক্ত মিটার ভাড়া ও সুবিধাজনক রিচার্জ সুবিধা না থাকায় চড়ম দুর্ভোগে পড়তে হচ্ছে আমাদের। তাই আগামী এক সপ্তাহের মধ্যে স্থাপনকৃত সকল প্রিপেইড মিটার খুলে নিতে সরকারের প্রতি জোর দাবিও জানান তারা।
বিক্ষোভকারীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান করলে তীব্র যানজটের সৃষ্টি হয় । পরে পুলিশ এসে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সড়িয়ে দিলে যান চালাচল স্বাভাবিক হয়।