ধামরাই

ধামরাইয়ে অপহৃত দুই স্কুল ছাত্রী উদ্ধার, আটক ১

আগের সংবাদ

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে জাবি শিক্ষক সমিতির মানববন্ধন

পরের সংবাদ

ধামরাইয়ে মাদক ব্যবাসীয়দের শাস্তির দাবিতে মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৩৯ অপরাহ্ণ, ০৮/০৭/১৯

নিজস্ব প্রতিবেদক, ধামরাই:

ঢাকার ধামরাই উপজেলায় মাদক ব্যবসায়ীদের অত্যাচার থেকে মুক্তি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিকে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।

সোমবার সকালে ধামরাইয়ের কুমড়াইল এলাকা থেকে শিক্ষার্থী ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এক কর্মসূচিতে মিলিত হয়।

এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী সজিব, শাহীন ও টুক্কু গংদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলাকাবাসী।

মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় গত ৩ জুলাই রাতে ধামরাইয়ের কুমড়াইল এলাকার নিজ বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাউসার ফেরদৌসকে ছুরিকাঘাত করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সজিব, শাহীন ও টুক্কুসহ কয়েকজন।

এ সময় কাউসারের ছেলে কলেজছাত্র বিজয় ফেরদৌস এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে বাবা ও ছেলেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বিজয় ফেরদৌসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা