আশুলিয়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আগের সংবাদ

​আশুলিয়ায় আ.লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১:২৬ অপরাহ্ণ, ০৩/০৬/২৬

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (০৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এরআগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম মেম্বার (৫৫)। তিনি আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার মৃত পিয়ার আলী মাদবরের ছেলে ও আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)। আশুলিয়ার ইয়ারপুর এলাকার মজিবর রহমানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আশুলিয়ার কাইচাবাড়ী ও ইয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানিক দল। এ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুইনেতাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে ২টি বৈষম্যবিরোধী মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। অন্যদিকে, সোহেল মোল্লার বিরুদ্ধে পূর্বের ৭টি অন্যান্য মামলা রয়েছে।

​ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আশুলিয়া থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।