আশুলিয়ায় লাখ টাকার জাল নোটসহ কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় ২টি বিদেশী আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

পরের সংবাদ

সাভারে সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:০১ অপরাহ্ণ, ১৪/০৪/২৬

সাভারে কোটি টাকা মূল্যের হেরোইনসহ হৃদয় হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।

এরআগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম রাজাশন এলাকার আমতলা পালোয়ানপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হৃদয় হোসেন (২৭) সাভারের দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার মতির ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় হৃদয়কে আটক করে এবং লুকিয়ে রাখা ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

 

এই বিভাগের সর্বশেষ