বোমা হামলা কমলেও কেন প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনি শিশুরা?

আগের সংবাদ

হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

পরের সংবাদ

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১২:১৫ অপরাহ্ণ, ২৪/১২/২৫

ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে মানুষ হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মোঃ ফারুক হোসেন (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফারুক হোসেন ঢাকা জেলার আশুলিয়া থানার ঘুঘুদিয়া গ্রামের আকত আলীর ছেলে। তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের একজন সদস্য। এ ছাড়াও মাছ ব্যবসার আড়ালে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেট পরিচালনা করে বিপুল অর্থসম্পদের মালিক বনে যান বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভার নিউমার্কেটের সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাইয়ুমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৩১ নম্বর আসামি ফারুক হোসেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতার হত্যার ঘটনায় আরও দুটি মামলা রয়েছে।