রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার

আগের সংবাদ

এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত ৪

পরের সংবাদ

সাভারে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:০৬ অপরাহ্ণ, ২০/১১/২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের উদ্যোগে সাভারের ৬০ জন দুস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় লায়ন মোঃ খোরশেদ আলমের নিজ বাসভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

এসময় এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খোরশেদ আলমের এই উদ্যোগ সাভারবাসীর কাছে মাইলফলক হয়ে থাকবে।

লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সাভার পৌর ছাত্রদলের তাজ খান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে আগত অতিথিরাও বক্তব্য রাখেন। এ সময় তারা জন্ম দিনকে মানবিক সেবায় উৎসর্গ করার এই উদ্যোগের প্রশংসা করেন।

লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবু, সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইউনুস খান ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লাসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।