আশুলিয়ায় শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে দিতে জল কামান নিক্ষেপ

আগের সংবাদ

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

পরের সংবাদ

সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৮:৩৮ অপরাহ্ণ, ২৪/০৯/২৫

সাভারের হেমায়েতপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় স্থানীয় ব্যবসায়ী শাহজাহানের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

বাড়ির লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতেরা বাড়ির নিচতলার বারান্দার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় ব্যবসায়ী শাহজাহানকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর স্ত্রীর গলা ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেয়। পরে পরিবারের সদস্যদের হাত বেঁধে ফেলে আলমারিসহ তিনটি কক্ষ তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ী শাহজাহান জানান, ডাকাতেরা চলে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে। কাউকে চিনতে পেরে নাম প্রকাশ করলে হত্যার হুমকিও দিয়েছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে যান। সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিয়া বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।