সাভারের হাত-পা বাঁধা অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন।
এর আগে রাতে উপজেলার ভাকুতা ইউনিয়নের বাহেরচর এলাকায় একটি বাউন্ডারির ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত ওই যুবকের হাত-পা বাঁধা ছিল এবং তার নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
সেই সাথে এ ঘটনা সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।