সোনা চোরাচালানের দায়ে অভিনেত্রীকে ১১০ কোটি টাকা জরিমানা

আগের সংবাদ

প্রযোজকের ৫০ লাখ হাতিয়ে নেওয়া সেই ফারুক রিমান্ডে

পরের সংবাদ

সাভারে ৬ হাজার পিস ইয়াবা জব্দ, কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:২৪ অপরাহ্ণ, ০৪/০৯/২৫

সাভারের বেদেপল্লীতে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় আব্দুল সালাম ওরফে খোকন (৫৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সাভারের পোড়াবাড়ী বেদেপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল সালাম ওরফে খোকন (৫৭) সাভারের পোড়াবাড়ী বেদেপল্লী এলাকার মোঃ শহিদ খাঁনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের পোড়াবাড়ী বেদেপল্লী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে নিজ বসতবাড়ীর আঙ্গিনায় টিন সেড ঘরের কাঠের তৈরী সিড়ির নিচ থেকে শিমুল গাছের কাঁটা দিয়ে বিশেষ কায়দায় তৈরী ৪টি বাশেঁর চৌঙ্গার ভিতর সাদা পলিথিন দ্বারা মোড়ানো মাদকদ্রব্য ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।