ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ রাব্বি হোসেন (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কালারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাব্বি হোসেন (২৪) আশুলিয়ার কালারটেক এলাকার সাহাদত আলী পাটুয়ারীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কালারটেক এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।