আশুলিয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

আগের সংবাদ

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি

পরের সংবাদ

সাভারে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১২:০২ অপরাহ্ণ, ১৪/০৮/২৫

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময়  তাদের হেফাজত থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাভারের বক্তারপুর বেদেপল্লী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের পোড়াবাড়ি বক্তারপুর এলাকার হারুনুর রশিদের ছেলে রাখাল মাল (৩০) এবং বক্তারপুর গুচ্ছগ্রামের মৃত আমির হামজার ছেলে আলী ফকির (৩৭)।

ডিবি পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভার থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৯৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সাভার থানায় নিয়মিত মামলা রুজ করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।