আজ মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আগের সংবাদ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামীসহ গ্রেপ্তার ১৯

পরের সংবাদ

সাভারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১০:৩৭ পূর্বাহ্ণ, ১১/০৮/২৫

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল ইসলাম (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এরআগে রবিবার রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম (২৭) গাইবান্ধা জেলার সাহঘাটা থানাধীন সোনাতলা এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে। বর্তমানে সে সাভারের ঋষিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের তেঁতুলঝোড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট   উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পর তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।