ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা

আগের সংবাদ

যমুনা ইলেক্ট্রনিক্স জোনাল ম্যানেজার’পদে জনবল নিয়োগ দিবে

পরের সংবাদ

সাভারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১:১৭ পূর্বাহ্ণ, ০৭/০৮/২৫

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহীনুর বাজিকর (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (০৬ আগস্ট) বিকেলে সাড়ে ৪টার দিকে সাভারের বক্তারপুর বেদেপল্লী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহীনুর বাজিকর (৪০) বক্তারপুর বেদেপল্লীর মৃত মজনু বাজিকরের ছেলে।

ডিবি পুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের বক্তারপুর বেদেপল্লীতে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পর তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।