কক্সবাজারে এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলার অভিযোগ

আগের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার 

পরের সংবাদ

অনেক মালিক আছে যারা দেশ থেকে পালিয়ে গেছে- শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১:০৫ পূর্বাহ্ণ, ২০/০৭/২৫

অন্তরবর্তী সরকারের শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের  উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এদেশের অনেক মালিক আছে যারা দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে মাসের পর মাস বিদেশে থাকে, টাকা কোথা থেকে দিবে। কারখানা দেখিয়ে দেশের ব্যাংক থেকে টাকা নিয়ে তারা চলে গেছে। তারা শ্রমিকদের কথা চিন্তাও করেনি। সেটা এখন আমাদের চিন্তা করতে হচ্ছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে সাভার পৌর এলাকার গেন্ডা বালুর মাঠে ‘জুলাই পুর্নজাগরণ-২০২৫’ পালন উপলক্ষ্যে শহীদদের স্মরণে শ্রমিক সমাবেশ-১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় উপদেষ্টা বন্ধ কারখানা নিয়ে বলেন, যেগুলো বন্ধ হয়েছে বা যেগুলো খারাপ অবস্থায় আছে সেগুলো বিজিএমইএ’য়ের মেম্বার। তাদেরকে বলতে হবে বিজিএমইএ’য়ে কি করবে। এতো দিন বিজিএমইএ ছিল না। এই জন্য শ্রম মন্ত্রনালয় এটার সঙ্গে জড়িত ছিল। যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে পরিচালিত করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। যেমন ধরুণ বেক্সিমকো পরিচালনার জন্য বিদেশী কিছু সংস্থা বাংলাদেশে আছে। এরমধ্যে তারা হয়তো আলোচনা করে অনেক দূর এগিয়ে গেছে। তারা যদি অনুকূলে থাকে, তারা কারখানাটি পরিচালনা করবে।

উপদেষ্টা শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, যারা বেকার হয়ে গেছে তাদের টাকা-পয়সা দেওয়া হয়েছে। কোনো শ্রমিককে বেকার করা আমার কাজ না। একটা শ্রমিক যদি কাজ না পায়, সে তো একা নয়। তার সঙ্গে তার পরিবার জড়িত তার বাচ্চারা জড়িত তার স্ত্রী জড়িত। আমরা চেষ্টা করছি তারা যাতে কোনো ভাবেই বেকার না হয়।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদসহ স্থানীয় প্রশাসন এবং কয়েক শতাধিক শ্রমিকরা উপস্থিত ছিলেন।