ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ শামীম মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তার নিকট থেকে ৫৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শামীম মিয়া (৩৫) কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চর ফুলবাড়িয়া থানার এনাজ উদ্দিনের ছেলে। সে আশুলিয়ার জিরানী নবী টেক্সটাইল এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বলিভদ্র এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শামীম মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পর তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।