ব্যাটিং-এ চরম বিপর্যয় জিম্বাবুয়ের

আগের সংবাদ

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

পরের সংবাদ

সাভারে পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৫৮ অপরাহ্ণ, ০৭/০৭/২৫

সাভারে মোহাম্মদ টুটুল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া এ তথ্য জানান।

এর আগে রোববার (৬ জুলাই) দিবাগত রাতে আমিনবাজার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত টুটুল (৩৪) সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার লিয়াকত আলীর ছেলে।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: ফয়সাল আলম এর নেতৃত্বে একটি টহল টিম বিশেষ চেক পোস্ট বসিয়ে রিক্সা যোগে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা রিক্সার গতিরোধ করে রিক্সায় থাকা টুটুলের দেহ তল্লাশী করে। এ সময় তল্লাশি কালে তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র সম্পর্কে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, গ্রেপ্তারকৃত টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের কাছে রেখে সাভারের আমিনবাজার- কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার আরও দুই সহযোগীর তথ্য পাওয়া গেছে, গ্রেপ্তার মোহাম্মদ টুটুলসহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের করা হয়েছে। বাকি দুইজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের সর্বশেষ